নোয়াখালীর হাতিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল ) দিবাগত রাতে উপজেলার তমরদ্দি বাজার এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে “বেলায়েত মটর পার্টস” নামক দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানে দোকান থেকে প্রায় ১ হাজার ৬০০ লিটার (৮ ব্যারেল) অবৈধ ডিজেল জব্দ করা হয়।
গ্রেপ্তার মফিজ উদ্দিন ফারুক উপজেলার তমরদ্দি ইউনিয়নের খিরদিয়া গ্রামের মৃত রফিকুল হায়দারের ছেলে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, জব্দকৃত ডিজেল ও গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যা