বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নোয়াখালীতে দোয়া মাহফিল। মোঃ ইদ্রিছ মিয়া। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নোয়াখালী জেলা বিএনপি অঙ্গ ওসহযোগী সংগঠনের দোয়া মাহফিল অনুষ্ঠিত। ২২ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর নোয়াখালী জেলা আইনজীবী সমিতি হলরুমে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বি এস সি সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি জননেতা মোঃ শাহজাহান দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিলে নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলা পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা সংস্কৃতিক দলের সভাপতি লিয়াকত আলী খান, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়া ,জেলা যুবদলের সভাপতি মনজুরুল আযীম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান ,জেলা ছাত্রদলের সভাপতি আজগরউদ্দীন দুখু, সাধারণ সম্পাদক নোমান ,জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, প্রমুখ।