1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ঢাকায় যুবসমাবেশ সফল করতে ফেনীতে যুবদলের প্রস্তুতি সভা | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

ঢাকায় যুবসমাবেশ সফল করতে ফেনীতে যুবদলের প্রস্তুতি সভা

ফেনী সংবাদদাতা
  • আপডেট টাইম : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩২৮ বার

ঢাকায় যুবসমাবেশ সফল করতে ফেনীতে যুবদলের প্রস্তুতি সভা
নোয়াখালী প্রতিনিধি
সরকারের পদত্যাগে ১দফা দাবী আদায়ে আগামী ১৬ অক্টোবর ঢাকায় যুব সমাবেশ সফল করার লক্ষ্যে ফেনীতে যুবদলের
প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ফেনী জেলা যুবদলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ফেনী জেলা যুবদেলর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিমের সভাপতিত্বে যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন খন্দকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক কফিল উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মন্জুরুল আজিম সুমন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ।

সভায় বক্তারা বলেন,বিএনপি শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না। একদফা দাবী আদায় না হওয়া পর্যন্ত যুবদলের নেতাকর্মিরা রাজপথে থাকবে। ঘরে ফিরে যাবেনা। সভায় বক্তারা আওয়ামী লীগকে আর প্রহসনের নির্বাচন করতে দেওয়া হবেনা বলেও হুশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট