1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ভেকু মেশিনে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন, যুবকের তিন মাসের কারাদণ্ড-দুই লাখ জরিমানা | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

ভেকু মেশিনে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন, যুবকের তিন মাসের কারাদণ্ড-দুই লাখ জরিমানা

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৫৯ বার

ভেকু মেশিনে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন, যুবকের তিন মাসের কারাদণ্ড-দুই লাখ জরিমানা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফসলি জমি জমি ধ্বংস করে মাটি উত্তোলন ও বিক্রি করার অপরাধে আরমান হোসেন (২৩) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফ আল জিনাত।

এসময় বেগমগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আরমান হোসেন বেগমগঞ্জ উপজেলার রসুলপুত ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা ও মাটি ব্যবসায়ী।

জানা যায়, আরমান হোসেন ফসলি জমির মাটি জমির মাটি কেটে বিক্রি করেন। এতে করে একদিকে যেমন নিজের ফসলি জমি ধ্বংস হচ্ছে পাশাপাশি প্রতিবেশীর ফসলি জমির ক্ষতির সম্ভাবনা রয়েছে। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পান বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ আল জিনাত। পরবর্তীতে ভেকু মেশিনে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরমান হোসেনকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,২০২৩ এর ১৩ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আসিফ আল জিনাত বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ফসলি জমি থেকে মাটি উত্তোলন করা অবৈধ। এতে ফসলি জমির ক্ষতি হয়। তাই ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন,২০২৩ এর ১৩ ধারায় দোষী প্রমাণিত হওয়ায় নগদ দুই লাখ টাকা এবং তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এরপর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়। অবৈধ মাটি উত্তোলন বন্ধে ও কৃষি জমি এবং পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট