1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সরিষাবাড়ীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত | দৈনিক উপকূল বার্তা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

সরিষাবাড়ীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

আল আমিন হাসান , সরিষা বাড়ী
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২০০ বার

 

জামালপুর সরিষাবাড়ীতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে সরিষাবাড়ী কলেজ মাঠে মাধ্যমিক স্কুল, কলেজের শিক্ষার্থীরা সহ পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস ডিফেন্সের সদস্যদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুর রশিদ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.পলাশ কান্তি দত্ত ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা প্রমুখ।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট