1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
| দৈনিক উপকূল বার্তা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৮৯ বার
  কাজে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণ শ্রমিকের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক নির্মাণ শ্রমিক অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত হয়েছেন। এ সময় আরও এক শ্রমিক আহত হয়েছেন।
নিহত আবুল কালাম (৩৫) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগর গ্রামের রৌশন আলী মিয়াজী বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে।
বুধবার (২৭ মার্চ) সকাল ৭টার দিকে বসুরহাট টু দাগনভূঞা সড়কের মীর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসব তথ্য নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো.হায়দার হোসেন সম্রাট। তিনি বলেন, নিহত কালাম পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিল। ফেনী জেলার দাগনভূঞার তালের চারা এলাকার মাদরাসা মার্কেট সংলগ্ন একটি ভবনের নির্মাণ কাজ চলছিল।  পায়ে হেঁটে ওই ভবনে কাজ করতে আজ সকালে বাড়ি থেকে বের হয় কালাম। কাজে যাওয়ার পথে সে আরেক শ্রমিক সহ দাগনভূঞার মীর বাড়ির সামনে পৌঁছলে বসুরহাট থেকে ঢাকা মুখি একটি অ্যাম্বুলেন্স তাকে পিছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হচ্ছে। পরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট