1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
চৈত্র মাসের শেষ দনে গরমে ঘেমে এই রিকশাচালক | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

চৈত্র মাসের শেষ দনে গরমে ঘেমে এই রিকশাচালক

নাহিন আক্তার স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২১২ বার

চৈত্র মাসের শেষ দিনে শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাঙামাটিতে, ৪০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১১ এপ্রিল এখানেই ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।
আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যায় জানায়, শনিবার নীলফামারী, নেত্রকোনা জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে।
রোববার পয়লা বৈশাখের দিনও এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই তাপপ্রবাহ এদিন আরও বিস্তার লাভ করতে পারে বলে মনে করেন আবহাওয়াবিদেরা।
অবশ্য সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলে থাকে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার বান্দরবানে ৩৯ দশমিক ২ ডিগ্রি এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এ ছাড়া ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও তার ওপরে তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়া, কুষ্টিয়ার কুমারখালী, চুয়াডাঙ্গা, কক্সবাজার ও পাবনার ঈশ্বরদীতে। আর ঢাকায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাল গরম থাকবে বলে মনে করেন আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ। তিনি প্রথম আলোকে বলেন, অল্প সময়ের জন্য বৃষ্টির সম্ভাবনা আছে। হলেও বিকেলে বা রাতে হতে পারে। বৃষ্টির সময় মেঘ হবে এবং বৃষ্টি শেষে মেঘ কেটে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট