1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
‘গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কান্ড’ সেতুমন্ত্রীর ভুয়া ডিও লেটারে বদলি ঠেকানোর চেষ্টা | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

‘গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কান্ড’ সেতুমন্ত্রীর ভুয়া ডিও লেটারে বদলি ঠেকানোর চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২১৬ বার

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির অফিসিয়াল প্যাডে ভুয়া ডিও লেটার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দিয়ে বদলি ঠেকানোর চেষ্টার অভিযোগ ওঠেছে গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিবের বিরুদ্ধে। এনিয়ে জেলা জুড়ে চলছে তীব্র প্রতিক্রিয়া।
গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিবের বিরুদ্ধে ঘুস-দুর্নীতিসহ সরকারি কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। ওই অভিযোগের পর গত ২০ মার্চ গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নোয়াখালী থেকে সা’দ মোহাম্মদ আন্দালিবকে ফেনী গণপূর্ত বিভাগে বদলি করা হয়। একই আদেশে ফেনী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাছানকে নোয়াখালীতে সা’দ মোহাম্মদ আন্দালিবের স্থলাভিষিক্ত করা হয়েছে। কিন্তু ওই আদেশ অবিলম্বে কার্যকর হবে বললেও সা’দ মোহাম্মদ আন্দালিব দীর্ঘ এক মাস ধরে মো. কামরুল হাছানকে দায়িত্ব পুঝিয়ে না দিয়ে ভুয়া ডিও লেটারে পুনরায় নোয়াখালীতে পোস্টিং বহাল রাখে।
একাধিক সুত্রে জানা গেছে, প্রজ্ঞাপন জারির পর বদলি ঠেকাতে বিভিন্ন মহলে তদবির শুরু করে গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব। পরবর্তীতে গত ৪ এপ্রিল মন্ত্রণালয়ের একটি সিন্ডিকেটের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপির অফিসিয়াল প্যাডে স্বাক্ষরযুক্ত একটি ভুয়া ডিও লেটার তৈরী করে তা গত ৮ এপ্রিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দিয়ে বদলি ঠেকানোর চেষ্টা করে সা’দ মোহাম্মদ আন্দালিব। কিন্তু পরবর্তীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে জমা দেওয়া ওই ডিও লেটারটি গত ১৫ এপ্রিল ভুয়া বলে প্রকাশ প্রায়। পরবর্তীতে তাঁর ওই বদলির প্রজ্ঞাপনটি স্থগিত করে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) তাঁকে লালমনিরহাটে বদলি করা হয়।
এবিষয়ে গণপূর্ত বিভাগ নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী সা’দ মোহাম্মদ আন্দালিব বলেন, মন্ত্রী মহোদয়ের ব্যাপার তো আমি জানিনা। কোন মন্ত্রী মহোদয়ের ডিও লেটার তাও জানিনা। আমি শুধু জানি গত মাসে আমার বদলির একটা অর্ডার হয়েছে, মাঝখানে ওই অর্ডার স্থগিত হয়ে যায়। আজকে আবার আমার বদলির অর্ডার হয়। আমার কাছে অর্ডার আছে, আমি অর্ডার মতো চলি, এর বাহিরে আমি কিছুই জানি না।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপির প্যাড ও স্বাক্ষরযুক্ত ডিও লেটারটি ভুয়া বলে নিশ্চিত করেছেন সেতুমন্ত্রীর পিএস সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব গৌতম চন্দ্র পাল। তিনি বলেন, আমরা জানতে পেরেছি যে, গণপূর্ত মন্ত্রণালয়ে এরকম একটা ডিও লেটার গিয়েছে। জানার পর সঙ্গে সঙ্গে ওই মন্ত্রণালয়কে আমরা বলেছি এই ধরনের ডিও লেটার স্যার (সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী) কখনো দেন না, এটা স্যার দেননি। তারপর যখন আমরা কপি পেলাম তখন আরো ভালোভাবে দেখে নিশ্চিত হলাম, এটা আমাদের মন্ত্রণালয়ের ডিও লেটার না, ভুয়া একটি ডিও লেটার। এই ধরনের অনৈতিক কর্মকান্ড কে বা কারা করেছে যাচাই-বাছাই করে ব্যবস্থা নিন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর প্যাড ও স্বাক্ষর নকল করে এই ধরনের ডিও লেটার প্রস্তুতকারকদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নেওয়া হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টা আমাদের সঙ্গে খুব একটা সংশ্লিষ্টতা নেই, কারণ বিষয়টার সঙ্গে আমাদের অফিসের কেউ যুক্ত না। এটা বের করার জন্য খুব সহজ একটা উপায় হলো গণপূর্ত মন্ত্রণালয়ের অফিসে যে বা যাহার এটা জমা দিয়েছে, তাকে চিহৃত করে তার মাধ্যমে চেষ্টা করতে হবে এটার সঙ্গে কারা জড়িত। বাহিরে যদি কোন ঘটনা ঘটে, আমরা কিন্তু সেটার কোন ক্লু পাব না। আমদের অফিস কেন্দ্রিক কোন ক্লু হলে আমরা কিন্তু সেটা বের করতে পারতাম।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র,আ,ম, উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির একান্ত সচিব (উপসচিব) এ.এস.এম. হুমায়ুন কবীরের মুঠোফোনে একাধিক বার ফোন করলে তিনি ফোন রিসিভ না করায় এ ব্যাপারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কোন বক্তব্য পাওয়া যায়নি।

নোয়াখালী।
২৫.০৪.২৪ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট