1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সাংবাদিকের বিরুদ্ধে হয়রানী মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

সাংবাদিকের বিরুদ্ধে হয়রানী মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২২১ বার

সাংবাদিকের বিরুদ্ধে হয়রানী মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মাসুদ রানা রাজশাহী
সংবাদ প্রকাশের জেরে রাজশাহীতে কর্মরত দেশ টিভির বিশেষ প্রতিনিধি ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সাবেক সভাপতি কাজী শাহেদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনের দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন রাজশাহীতে কর্মরত সাংবাদিকবৃন্দ ও সম্মিলিত নাগরিক সমাজ।
রোববার (১২ মে) বেলা ১১টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে আয়োজিত এক মানববন্ধনকালে অনুষ্ঠিত পথসভায় বক্তারা এই দাবি জানান।

আরইউজের সাবেক সাধারণ সম্পাদক শিবলী নোমানের সঞ্চালনায় আধাঘণ্টার কর্মসূচিতে বক্তৃতা করেন বিএফইউজের সাবেক সদস্য আনিসুজ্জামান, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান এবং মানবাধিকার ও উন্নয়কর্মী আরিফ কামাল ইথার।
বক্তারা বলেন, দেশজুড়েই সাইবার অপরাধ আইনের অপব্যবহারের শিকার হচ্ছেন গণমাধ্যমকর্মীরা। সে কারণে এই আইনের বিতর্কিত ধারাগুলো বাতিল করা জরুরি। এছাড়াও গণমাধ্যমে সংবাদ প্রকাশ বা প্রচারের কারণে সাইবার অপরাধ আইনে মামলা দায়ের করা যাবে না এমন বিধান রাখার দাবি তোলেন।

বক্তারা আরও বলেন, সংবাদ প্রকাশের কারণে প্রতিবাদ দেয়া যায়। প্রেস কাউন্সিলের দ্বারস্থ হবার সুযোগ আছে। এমনকি অনেক সময় আদালত মানহানির মামলাও গ্রহণ করে থাকেন। কিন্তু এসব না করে সংবাদ প্রকাশের কারণে সাইবার অপরাধ ট্রাইব্যুনালে মামলা করার উদ্দেশ্য নিশ্চিতভাবেই সাংবাদিককে হয়রানি করা। এই প্রক্রিয়া চলতে পারে না। রাজশাহীবাসী এখনও মেরুদÐহীন হয়ে যায়নি। শিগগির দাবি মানা না হলে প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে তারা সতর্ক করে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট