1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
লক্ষ্মীপুরে বেপরোয়া বালুবাহী ডাম্প ট্রাকচাপায় নিহত এক | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

লক্ষ্মীপুরে বেপরোয়া বালুবাহী ডাম্প ট্রাকচাপায় নিহত এক

লক্ষীপুর প্রতিদিন
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২০৯ বার

 

লক্ষ্মীপুর প্রতিনিধি :মো: বেলায়েত হোসেন বাচ্চু
লক্ষ্মীপুরবালুবাহী ডাম্প ট্রাকচাপায় বাইসাইকেল আরোহী মো. হাবিবুল্লাহ (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে জেলা শহরের মাদাম জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।
নিহত হাবিবুল্লাহ বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি লক্ষ্মীপুর শহরের হ্যাপী সিনেমা হল এলাকায় অ্যাডভোকেট আবুল বাশারের বাসায় স্ত্রী-সন্তানদের নিয়ে ভাড়া থাকতেন। এছাড়াও তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নৈশপ্রহরী।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুল্লাহ তার বাসা থেকে বাইসাইকেলে মাদাম জিরো পয়েন্ট ছোট মসজিদে আসর নামাজ পড়তে আসেন। সাইকেল নিয়ে মসজিদের সামনে পৌঁছালে মজু চৌধুরী হাট থেকে ছেড়ে আসা একটি বালুবাহী ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই হাবিবুল্লাহের মৃত্যু হয়।
ঘাতক ডাম্প ট্রাক চালক জাফর সদর উপজেলার চর আলী হাসান গ্রামের নুরুল আমিনের ছেলে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, লক্ষ্মীপুর শহর দিয়ে প্রতিনিয়তই ড্রাম ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। তাদের গাড়ি থেকে সড়কে বালু পড়ে জনসাধারণ দুর্ভোগ পোহাতে হয়। প্রশাসন এসব বিষয়ে কোনো ব্যবস্থাই নিচ্ছে না।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম বলেন,মাদাম জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।খবর গঠনস্থলে এসে স্থানীয়ও প্রত্যক্ষদর্শী দের কাছথেকে জানি এবং পর্যবেক্ষণ করি, লাশ উদ্ধারে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ।এদিকে চালক ও ডাম্প ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট