1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে দেনার দায়ে দোকানেই ফাঁস দিল ব্যবসায়ী | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নোয়াখালীতে দেনার দায়ে দোকানেই ফাঁস দিল ব্যবসায়ী

ফাতেমা আফরোজ স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৯৪ বার
নোয়াখালীর সদর উপজেলায় দেনার দায়ে এক ব্যবসায়ী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত সাইফুল ইসলাম (২৮) উপজেলার দাদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের তুফানি হাজী বাড়ির মৃত আব্দুল খোকনের ছেলে।
শনিবার (১৫ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামের বৌ বাজারের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান মনোয়ারা ফার্মেসি থেকে পুলিশ এই মরদেহ উদ্ধার করে। এর আগে, একই দিন বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের মামা জিল্লুর রহিম বলেন, প্রতিদিনের ন্যায় সকালে সাইফুল বাড়ি থেকে দোকানে যায়। দুই মাস আগে তাকে বিয়ে করানো হয়। সে স্থানীয় কিছু ব্যবসায়ীদের কাছে অনেক টাকা দেনা হয়ে পড়ে। গত কয়েকদিন ধরে পাওনাদাররা টাকা পরিশোধের জন্য তাকে চাপ দিচ্ছিল।  এ কারণে শনিবার বেলা ১১টার দিকে নিজ দোকানের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দুপুরে বাড়িতে ভাত খাওয়ার জন্য না গেলে পরিবারের সদস্যরা বাজারে গিয়ে তাকে খোঁজ করে। একপর্যায়ে দোকানের সিলিং ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তাদের শৌরচিৎকার শুনে স্থানী লোকজন এগিয়ে এসে পুলিশে খবর দেয়
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।  এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট