1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বেগমগঞ্জে জুয়ার আসরে অভিযান, ৬ জুয়াড়ি গ্রেপ্তার | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

বেগমগঞ্জে জুয়ার আসরে অভিযান, ৬ জুয়াড়ি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৯৬ বার
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের আনিছুর রহমানের চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার গোপালপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের রাজ্জাকপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) একই গ্রামের মৃত মোবারক উল্যার ছেলে নুর আলম (৪৩) তাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন খোপ্পা (২৮) আব্দুস সাত্তারের ছেলে মো. সোহেল (৩০) মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ রহিম (৩৪) মৃত আবুল হোসেনের ছেলে আনিসুর রহমান (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাজ্জাকপুর গ্রামের আনিছুর রহমানের চায়ের দোকানে জুয়ার আসরে অভিযান চালায়। পরে ঘটনাস্থল থেকে ৬ জুয়াড়িকে আটক করা হয়। এসময় ১ বান্ডেল তাস ও নগদ ২ হাজার ৯২০ টাকা জব্দ করা হয়।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট