1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সেচ সুবিধায় ৩ জেলায় ফসলের উৎপাদন বেড়েছে ১ লাখ ৩৬ হাজার টন | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

সেচ সুবিধায় ৩ জেলায় ফসলের উৎপাদন বেড়েছে ১ লাখ ৩৬ হাজার টন

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৯৩ বার

বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার ২৭ হাজার হেক্টর জলাবদ্ধ জমি সেচের আওতায় আনার সফলতা পেয়েছে কৃষি বিভাগ। সেচ সুবিধার কারণে এই তিন জেলায় এখন বছরে ফসল উৎপাদন বেড়েছে ১ লাখ ৩৬ হাজার টন, যার মূল্য প্রায় ৪০০ কোটি টাকা। সুফল পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৭৯০ জন কৃষক। কৃষিতে এমন সফল উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়লে পতিত জমিতে ফিরবে সোনালী হাসি, খাদ্য উৎপাদনে নতুন রেকর্ড গড়বে দেশ।

সোমবার ‘আধুনিক সেচ সুবিধা সম্প্রসারণে কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের প্রভাব, ফলাফল ও ভবিষ্যত করণীয়’ শীর্ষক সেমিনারে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্প এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ।
মূল প্রবন্ধে কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের পরিচালক ও বিএডিসির কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ২০১৯ সালে বিএডিসি কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া সেচ উন্নয়ন প্রকল্প শুরু হয়। ৩৪ উপজেলায় ৩৬৫ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্প এ বছর শেষ হচ্ছে। প্রকল্পের শুরুতে তিন জেলায় আবাদযোগ্য জমির ২২ শতাংশ সেচের আওতার বাহিরে ছিল। আধুনিক সেচ, জলাবদ্ধতা ও নিষ্কাশন সুবিধার অভাবে প্রকল্প এলাকার ফসলের উৎপাদন ব্যহত হতো। এখন এসব সমস্যা সমাধানের কারণে ২৭ হাজার ২২৭ হেক্টর জমিতে বছরে ফসল উৎপাদন বেড়েছে ১ লাখ ৩৬ হাজার ১৩৫ টন। যার আনুমানিক মূল্য ৪০৫ কোটি টাকা। ২০ বছর ধরে জলাবদ্ধ থাকা পতিত জমি এখন তিন ফসলে রূপান্তর হয়েছে। এখনো তিন জেলায় ৭২ হাজার ৭১৯ হেক্টর জমি সেচের আওতার বাহিরে আছে, যা মোট আবাদযোগ্য জমির ১৭.৪১ শতাংশ। ফলে এলাকাভিত্তিক সমীক্ষার মাধ্যমে সেচ এলাকা সম্প্রসারণের লক্ষ্যে টেকসই প্রকল্প নেয়া যেতে পারে।

অনুষ্ঠানে বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ বলেন, এ প্রকল্প সারাদেশের জন্য অনুকরণীয়। কারণ দেশে নদীর নাব্য কমছে। পলি পড়ে খাল ভরাট হয়ে গেছে। খাল খননের ফলে একদিকে জলাবদ্ধতা দূর হবে, অন্যদিকে শুকনো মৌসুমে খালের পানি সেচকাজে ব্যবহার করা যাবে।

বিএডিসির প্রধান প্রকৌশলী (ক্ষুদ্র সেচ) শিবেন্দ্র নারায়ণ গোপের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএডিসির সদস্য পরিচালক (ক্ষুদ্র সেচ) মো: মজিবর রহমান, সদস্য পরিচালক (সার) মো: আশরাফুজ্জামান, সদস্য পরিচালক (অর্থ) মো: ওসমান ভূঁইয়া, সদস্য পরিচালক (বীজ ও উদ্যান) মো: মোস্তাফিজুর রহমান।

মূখ্য আলোচক ছিলেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) কুমিল্লা উপকেন্দ্রের প্রধান ড. মোহাম্মদ আশিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট