1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
র‌্যাবের অভিযানে বিপুল পরিমান অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

র‌্যাবের অভিযানে বিপুল পরিমান অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ২০২ বার

র‌্যাবের অভিযানে বিপুল পরিমান অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি::

বিপুল পরিমান দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল এবং ডাকাতির সরঞ্জামাদিসহ ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হাকিমসহ আট ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। রোববার বিকেলে র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর কমান্ডার আরাফাত ইসলাম (এনডি) বিপিএম সেবা সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জের মহেশপুর এলাকার এক বাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিত্বে র‌্যাব-৮ এর সদস্যরা অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে আটক করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্যানুযায়ী, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় র‌্যাব-১০ এর সহযোগিতায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, মহেশপুর এলাকার ডাকাত সর্দার আব্দুল হাকিম, তার ঘনিষ্ঠ সহযোগী বাকেরগঞ্জের শাওন ইসলাম সোহাগ, নিজাম চৌকিদার, নাসির হাওলাদার, পটুয়াখালী সদরের কালাম হোসেন, রাঙ্গাবালীর আব্দুর রহিম হাওলাদার, বরিশালের কাউনিয়া এলাকার রাজা খলিফা ও বরগুনার আমতলী এলাকার সেলিম মাতুব্বর। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে জানিয়ে র‌্যাব কর্মকর্তা জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট