1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
১৮ হাজার ব্যাগ রক্তদান:কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

১৮ হাজার ব্যাগ রক্তদান:কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২১৬ বার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে রক্তদানকারী সামাজিক সংগঠন উই ফর ইউ’র ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবী মিলনমেলা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুলাই) দুপুরে উপজেলার বসুরহাট বাজারের নির্ঝর কনভেনশন সেন্টারে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম মো.সায়েমের সভাপতিত্বে ও দাতা সদস্য ফরিদা ইয়াসমিন মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার মুরাদ, সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল মাহমুদ, সংগঠনের দাতা সদস্য বেলায়েত হোসেন বেলাল।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন কর্মকান্ডের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও সংগঠনের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে বাৎসরিক স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। একই সাথে রক্তদাতাদের  সম্মাননা স্মারক প্রদান হয়। শেষে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় বৃহত্তর নোয়াখালীর বেশ কিছু সংগঠনকে সম্মাননা দেওয়া হয়।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী রক্তদানকারী সামাজিক সংগঠন উই ফর ইউ ২০১০ সালের ৫মে প্রতিষ্ঠা হয়। এরপর থেকে ১৮ হাজার ব্যাগ রক্তাদানের মধ্যদিয়ে ১৫ তম বর্ষে পদার্পণ করে। রক্তদান ছাড়াও সামাজের অসহায় হতদরিদ্রের পাশে দাঁড়ায় সংগঠনটি। মানুষের পাশে দাঁড়ানোই সংগঠনটি একাধিকবার সম্মাননা পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট