1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোবিপ্রবি ও অগ্রণী ব্যাংকের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত | দৈনিক উপকূল বার্তা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নোবিপ্রবি ও অগ্রণী ব্যাংকের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২১৪ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে অগ্রণী ব্যাংক পিএলসি’র দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুলাই ২০২৪) অগ্রণী ব্যাংকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম,  কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, রেজিস্ট্রার মোহাম্মদ জসীম উদ্দিন ও অগ্রণী ব্যাংক পিএলসি’র সিইও জনাব মোর্শেদুল কবির। সভায় নোবিপ্রবিতে ১০ তলা ভিতে বহুতল ভবণ নির্মাণ এবং এবিষয়ে পরবর্তী কর্মপন্থা নির্ধারণে ফলপ্রসূ আলোচনা হয়।
আলোচনায় অংশ নিয়ে নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আজকের এ সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। অগ্রণী ব্যাংক ও নোবিপ্রবির এ দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এ আশাবাদ ব্যক্ত করছি। উপস্থিত সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
এসময় অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি’র ডিএমডি কাজী আবদুর রহমান, কুমিল্লা সার্কেলের জিএম জনাব আবুল হাসান তালুকদার, নোয়াখালী আঞ্চলিক কার্যালয়ের জিএম মোঃ সাইফুদ্দিন,  নোবিপ্রবি পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ জামাল হোসেন, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ সাইদুর রহমান ও আইন কর্মকর্তা জনাব আশিষ চন্দ্র শীল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট