1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ভাঙ্গায় রাস্তার ময়লা ও ড্রেন পরিস্কার করলেন শিক্ষার্থীরা | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

ভাঙ্গায় রাস্তার ময়লা ও ড্রেন পরিস্কার করলেন শিক্ষার্থীরা

ফরিদপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৭৯ বার

ছবি মোঃ আশিকুর রহমান

ভাঙ্গায় রাস্তার ময়লা ও ড্রেন পরিস্কার করলেন শিক্ষার্থীরা

ভাঙ্গা উপজেলার সড়কের পাশে জমে থাকা ময়লা এবং ড্রেনের ময়লা পরিস্কার করলেন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে ভাঙ্গা- ঢাকা হাইওয়ে এক্সপ্রেস সড়কের মালীগ্রামে রাস্তার উপর জমে থাকা ময়লা এবং দু,পাশের ময়লা ও ড্রেন পরিস্কার করেন তারা। এর আগে সোমবার সারাদিন ভাঙ্গার বিভিন্ন সড়কের উপর থেকে ময়লা আবর্জনা স্তূপ পরিস্কার করে তারা।
এব্যাপারে ভাঙ্গা সমন্বয়কের প্রধান আশরাফ জানান, দীর্ঘদিন ধরে ময়লার স্তব সড়কের পাশে পড়ে থাকায় প্রচন্ড দুর্গন্ধে পথচারীরা নাকে মুখ কাপড় দিয়ে চলাফেরা করতেন । বাজার সহ ব্যবসায়ীদের ময়লা রাস্তার পাশে ফেলানোর ফলে সড়কের ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। যাহার ফলে বৃষ্টি নামলেই তলিয়ে যায় রাস্তা। এতে হাটু পানিতে ভরে যাওয়ায় পথচারী এবং যানবাহনগুলোর চলাচলে বিঘ্ন ঘটতো। ফুটপাতের রাস্তায় এমন অব্যবস্থাপনায় মাঠে নামে শিক্ষার্থীরা। বেশ কিছু শিক্ষার্থী জড় হয়ে পরিস্কার করার সরঞ্জাম নিয়ে রাস্তার আবর্জনা পরিস্কারের জন্য পরিচ্ছন্নতা অভিযান চালায়।

তিনি আরো বলেন, শতাধিক শিক্ষার্থী সড়কের শৃঙ্খলা, দেওয়ালে লিখন ও পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশগ্রহন করেন। শিক্ষার্থীদের এসব কাজে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। শিক্ষার্থীরা বলেন, দেশের ক্রান্তিলগ্নে ছাত্রসমাজ ভালো কাজ করে যাবে।দেশের উন্নয়নে যে কোন কল্যান মূলক কাজে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। সমাজ থেকে সকল ধরনের দুর্নীতি বন্ধে করতে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে।

ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেস সড়কের উপর জমে থাকা ময়লা আবর্জনা ড্রেন পরিস্কার করছেন ছাত্র ছাত্রীরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট