1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
লক্ষ্মীপুর উপজেলা চেয়ারম্যান-মেয়রসহ ৭১৯ জনের বিরুদ্ধে মামলা | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

লক্ষ্মীপুর উপজেলা চেয়ারম্যান-মেয়রসহ ৭১৯ জনের বিরুদ্ধে মামলা

বেলায়েত হোসেন বাইচ্চু লক্ষীপুর
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১১৫ বার

ছবি সংগ্রহ

উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু ও পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া
পৌরসভার মেয়রসহ ৭১৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে সদর থানার-পুলিশের উপপরিদর্শক (এসআই) অনবিক চাকমা বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার।
মামলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপু, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, সাধারণ সম্পাদক সাইফুল হাসান পলাশসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ওসি ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ‘৪ আগস্ট লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় ছাত্র-জনতা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লক্ষ্মীপুর আদালতের সামনে দায়িত্বরত ছিল। মামলার অভিযুক্তরা মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে। একপর্যায়ে হামলা চালিয়ে ৮ জন পুলিশ সদস্যকে আহত করে। ঘটনার সময় তাদের হামলায় ছাত্র-জনতাও আহত হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় তারা দফায় দফায় হামলা চালায়। দায়িত্বরত পুলিশের কাজে বাধা ও হামলা চালিয়ে ৮ পুলিশকে আহত করার ঘটনায় ৭১৯ জনের নামে মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট