1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে পানি কমতে শুরু করেছে, এখনো পানিবন্দি ২০ লাখ মানুষ | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নোয়াখালীতে পানি কমতে শুরু করেছে, এখনো পানিবন্দি ২০ লাখ মানুষ

মোঃ ইদ্রিছ মিয়া
  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৫৬ বার

নোয়াখালীতে পানি কমতে শুরু করেছে, এখনো পানিবন্দি ২০ লাখ মানুষ
নোয়াখালী গত ১২ ঘণ্টায় ৩ সে.মি বন্যার পানি কমেছে। আগামী কয়েকদিন বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
এদিকে জেলার লক্ষাধিক মানুষ বাড়িঘর ছেড়ে বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। বন্যায় আমন ধানের চারা, শাক-সবজি, মাছের ঘের ডুবে গেছে। বিচ্ছিন্ন রয়েছে দুর্গত এলাকার বিদ্যুৎ সংযোগ।
বন্যা কবলিত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছেন , বিএনপি, জামায়াত এবং জেলা প্রশাসক ও ইসলামী আন্দোলন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক সংগঠনগুলো।
তবে এখনো অনেক জায়গায় সরকারি সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেন বানভাসি মানুষ। গ্রামে আটকে পড়া মানুষগুলোর সহযোগিতা কামনা করছেন অনেকে।
শনিবার দুপুরে জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলায় বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্রে জাতীয়বাদি দল বিএনপি, ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। এতে অশ্বদিয়া ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুর রহিম নিজ উদ্যোগে মুকিমপুর আশ্রয়ন বাসিন্দাদের মাঝে নগদ টাকা ও বিস্কিট শুকনা খাবার পৌঁছে দেন।
এসময় কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহেদুল কবির, যুবদলের সাংস্কৃতিক সম্পাদক ডা. সায়েম আল মনসুর, নোয়াখালী শহর বিএনপির সভাপতি আবু নাসের, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিয়াকত আলী খান, ড্যাব নোয়াখলীর সভাপতি ডা. সানাহ উল্যাহ, সাধারণ সম্পাদক ডা. মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. মাসুম আক্তার, ডা. মোয়ার হোসন, ডা. রাকিবুল হাসান মুরাদসহ বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সি আমির ফয়সাল বলেছেন, গত ১২ ঘণ্টায় জেলায় ৩ সে.মি বন্যার পানি কমেছে। আগামী কয়েকদিন বৃষ্টি না হলে জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, বন্যায় এখনো ২০ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি আশ্রয়ণ কেন্দ্রসহ বিভিন্ন জায়গায় লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারগণ বন্যায় কবলিত মানুষের মাঝে শনিবার সকাল থেকে ১২০০ মে.টন চাউল, ২০ লাখ টাকা ও শুকনো খাবার বিতরণ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট