1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে বন্যার পানি কমতে শুরু পরিস্থিতির উন্নতি, বাড়ছে দুর্ভোগ। | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নোয়াখালীতে বন্যার পানি কমতে শুরু পরিস্থিতির উন্নতি, বাড়ছে দুর্ভোগ।

নাহিন আক্তার স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১২২ বার

 

নোয়াখালীতে ভয়াবহ বন্যায় মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, হাঁস-মুরগি ও গবাদিপশুর খামার ও‌ কৃষি জমি এবং মৎস্য ঘের প্রায় নিশ্চিহ্ন হয়েছে। দৃশ্যমান হচ্ছে বন্যায় আক্রান্ত ক্ষত, বাড়ছে দুর্ভোগ। গত তিনদিন বৃষ্টি না হলেও এখনো জেলায় লাখ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। বন্যার পানি কমতে শুরু করায় বাড়তে শুরু করেছে ডায়রিয়াসহ পানিবাহিত রোগ।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী মুন্সী আমির ফয়সাল বলেন, শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৩ পর্যন্ত জেলা সদরে ৩০ মি.মি পানি কমেছে। গত তিনদিন জেলায় কোন বৃষ্টিপাত হয়নি। পানি দ্রুত নামার জন্য বিভিন্ন জায়গায় খালের বাঁধ ও সড়কের অংশ কেটে দেয়া হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিজ জানান, গত ২২ আগস্ট থেকে শুক্রবার দুপুর পর্যন্ত হাসপাতালে ৫ শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে বেশির ভাগ রোগীই শিশু। বন্যায় এই পর্যন্ত জেলায় ৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে জেলায় বন্যা দুর্গত এলাকার মানুষের খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের চরম সংকট দেখা দিয়েছে। জেলায় সরকারি ত্রাণ সুবিধার বাহিরে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন প্রচুর ত্রাণবাহী গাড়ি ঢুকতে দেখা যাচ্ছে। তবে এখনো দুর্গম অনেক এলাকায় ঠিকমতো ত্রাণ পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেন বাসিন্দারা। ত্রাণ পেতে হাহাকার করছে এখানকার বন্যার্তরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, জেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে এই পর্যন্ত নগদ ৪৫ লাখ টাকা, ১৭১৮.৫০০ মেট্রীটন চাল, ১০০০ প্যাকেট শুকনো খাবার, ৫ লাখ টাকার শিশু খাদ্য ও ৫ লাখ টাকার গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে জেলা সদরের মান্নান নগর এলাকায় দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম। এসময় সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, নোয়াখালীর সভাপতি আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, এন-রাশ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগ বাংলাদেশ মানবাধিকার কমিশন, এনআরডিএস, নোয়াখালী স্টার’স ক্লাব, এওজবালিয়া ইউনিয়ন যুব ও জনকল্যাণ সংস্থাসহ বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রান্না করা খাবার ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ভোরের কাগজ নোয়াখালী প্রতিনিধি মোঃ সোহেল ও
জেলা সদরের মধ্যম চরউরিয়া গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন মঞ্জু বলেন, এবারের এমন ভয়াবহ বন্যা নোয়াখালীর মানুষ আর কখনো দেখেনি। গত ২-৩ দিন যাবৎ বন্যার পানি কমতে শুরু করেছে। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে আমাদের ঘরের আসবাবপত্র, রাস্তাঘাট, কৃষি জমির ফসল নষ্ট হয়ে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। যদি জেলার খালগুলোর ওপর থেকে অবৈধ স্থাপনা ও বাঁধগুলো স্থায়ীভাবে অপসারণ এবং ড্রেনেজ ব্যবস্থা সচল করা না হয় তাহলে নোয়াখালীবাসীর এই দুর্ভোগ লাঘব হবে না।
জেলা প্রশাসক দেয়ান মাহবুবুর রহমান বলেন, জেলায় পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যা পরবর্তী স্বাস্থ্যঝুঁকি ও মানুষের সার্বিক জীবনযাত্রা স্বাভাবিক রাখতে পূর্ব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট