নোয়াখালী প্রতিনিধি।
দৈনিক জাতীয় নুর পত্রিকার সম্পাদক আবুল কালাম ভূঁইয়া (৭০) গতকাল শুক্রবার বেলা ১টা ২০ মিনিটে মুকিমপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ২ ছেলে ও স্ত্রীসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। শুক্রবার রাতে নামাজে জানাজা শেষে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের দিলিলপুর গ্রামে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদদের নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি মো: শাহাজাহান, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সেক্রেটারি নুরুল আমিন খান, জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার ও জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। প্রসঙ্গত, মরহুম আবুল কালাম ভূঁইয়া নয়া দিগন্তের নোয়াখালী অফিসের স্টাফ রিপোর্টার হানিফ ভূঁইয়ার বড় ভাই।