1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে ত্রাণ দিতে আসায় ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাংচুর | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নোয়াখালীতে ত্রাণ দিতে আসায় ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাংচুর

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ বার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে ত্রাণ দিতে আসায় এক ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাংচুরসহ ককটেল হামলার ঘটনা ঘটেছে।
গতকাল শনিবার (৩১ আগস্ট) রাতে ভুক্তভোগী ব্যবসায়ী বেগমগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, শুক্রবার ৩০ আগস্ট রাত ১০টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের জাহানাবাদ মৃধা বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী মো.দাউদ উল্যাহ হিল মজিদ (৪৫) বলেন, আমি ঢাকা মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক। এলাকার বন্যা দুর্গত মানুষের অনুরোধে ত্রাণ দিতে গত ২৮ আগস্ট রাতে গ্রামের বাড়িতে আসি। এরপর গত ২৯ ও ৩০ আগস্ট উপজেলার ছয়ানী ইউনিয়নের জাহানাবাদ,নানুপুর, তৈয়বপুর, জায়েদপুর, রফিকপুর গ্রামের ৬ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করি। এতে ছয়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিনের যোগসাজশে একই এলাকার সাদ্দাম হোসেন,সাবেক মেম্বার আবু তালেব, রাকিব, বোমা মানিক, কামাল হোসেনের নেতৃত্বে আমার বসসঘরে হামলা চালায়। ওই সময় হামলাকারীরা বসতঘরে ব্যাপক ভাংচুর চালায়। ভাংচুর শেষে যাওয়ার পথে বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। বানভাসি মানুষের জন্য এলাকায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করি।  কিন্ত অস্ত্রধারী হুমকিতে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থগিত করেছি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছয়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, হামলাকারীরা আমার অনুসারী নই। তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। দাউদের ভাই সাবেক ইউপি সদস্য এগুলো নিয়ে একটু সমস্যা আছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ভুক্তভোগী ব্যবসায়ী লিখিত অভিযোগ দিয়েছে। অনুসন্ধ্যান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট