1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সাবেক এমপি একরামুলের ব্যবহৃত শর্টগান মিলল কবরস্থানে | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

সাবেক এমপি একরামুলের ব্যবহৃত শর্টগান মিলল কবরস্থানে

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ বার
সাবেক এমপি একরামুলের ব্যবহৃত শর্টগান মিলল কবরস্থানে

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্সকৃত একটি শর্টগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে আইনশৃঙ্খলা। ওই সময় ঘটনাস্থল থেকে ১২  রাউন্ড কার্তুজও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সুন্দলপুর গ্রামের একটি কবরস্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কবিরহাট থানার পুলিশ, সেনাবাহিনী ও  র‍্যাবের যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামে সাবেক সংসদ সদস্য একরামুলের বাড়ির উত্তর-পশ্চিম পার্শ্বের কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় ১টি সাদা প্লাস্টিকের বস্তা পড়ে আছে। এমন সংবাদের ভিত্তি রাত সোয়া ৯টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি সাদা প্লাস্টিকের বস্তা মুখবন্ধ অবস্থায় দেখা যায়। পরে বস্তাটি উপস্থিত লোকজনের সামনে খুললে একটি শর্টগান এবং ১২ রাউন্ড কার্তুজ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে একাধিকবার নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার ছেলে সাবেক সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাহার ইশরাক সাবাব চৌধুরী বলেন, অস্ত্রটি আমার বাবার নামে লাইসেন্সকৃত ছিল। তিনি অসুস্থ থাকায় যথাসময়ে সরকারের নির্দেশনা মোতাবেক হস্তান্তর করতে পারেননি। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানানো হয়েছে বলেও তিনি দাবি করেন।
এসপি আসাদুজ্জামান আরও বলেন, পরবর্তীতে অনুসন্ধানকালে অস্ত্রটি নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্সকৃত বলে জানা যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট