আমির হামজাঃ নোয়াখালী হাতিয়ায় নিজেকে নির্দোষ দাবী করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মো: আলমগীর। রবিবার সকালে হাতিয়া প্রেসক্লাব হলরুমে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলমগীর বলেন, সম্প্রতি একটি অনলাইন পত্রিকায় আমাকে জড়িয়ে কিছু সংবাদ প্রচার করা হয় । সংবাদে আমাকে বিভিন্ন লোকজনের কাছ থেকে চাঁদা নেওয়ার কথা উল্লেখ করা হয়। যাহা মিথ্যাচার করেছেন কিছু লোক।