1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আমতলীতে মানববন্ধন | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে আমতলীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার - মাসুম বিল্লাহ
  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৯৭ বার

ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করার লক্ষ্যে (৫ অক্টোবর) শনিবার সকালে বরগুনার আমতলী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অংশগ্রহণে আমতলী উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানবন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে আমতলী উপজেলা সমন্বয় কমিটির আহবায়ক সহিদুল ইসলাম ঝন্টু সভাপতিত্ব করেন। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি একেএম জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান জাকির খান, আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রবিউল আলম। আমতলী উপজেলা গ্রেড সমন্বয় কমিটির সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিকবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন খান, চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল কবির,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতি আমতলী উপজেলার সাধারণ সম্পাদক মোঃ লোকমান হাকিম, শিক্ষক খাদিজা বেগম, রেজাউল করিম রেজা, মো. মামুনুর রশীদ, আব্দুল্লাহ আল মামুন, সায়মা আক্তার,,দীপংকর কান্তি,খলিলুর রহমান, নারগিস পারভীন, মাসুম বিল্লাহ রুবেল, তহসিল আকন, সোনিয়া আক্তার, মাকসুদা শিল্পী, ফেরদৌস আলম রাসেল। মানববন্ধনে উপজেলার কয়েক শত শিক্ষক অংশ গ্রহন করেন।

শিক্ষকদের দাবির যৌক্তিকতার প্রশ্নের জবাবে তারা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ গ্রেডে উন্নীত করা এখন সময়ের দাবী। ৮ম শ্রেণী পাশ একজন সরকারী ড্রাইভার পান ১২তম গ্রেডে বেতন অথচ যেখানে স্নাতক পাস একজন প্রাথমিক শিক্ষক পান ১৩ তম গ্রেডে বেতন! এমন বৈষম্যের অবসান চান আন্দোলনরত শিক্ষকবৃন্দ।শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট