1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সিরাজগঞ্জে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড অনুষ্ঠিত | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

সিরাজগঞ্জে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড অনুষ্ঠিত

কায়েস কাওছার সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১০৬ বার

 

‘আজকের তারুণ্য, বাঁচাবে অরণ্য’স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে প্রথমবারের মতো ওয়াইল্ডলাইফ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার সকাল নয়টায় সিরাজগঞ্জ পৌর শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বেলুন উড়িয়ে বন অধিদপ্তর সিরাজগঞ্জ সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ।
গত কদিনের টানা বৃষ্টির মধ্যেও সারা দেশের ন্যায় দুইটি ক্যাটাগরিতে জেলার অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের ২৪৭ জন শিক্ষার্থী এতে অংশ নেয় ।
জেলা পর্যায়ে অনুষ্ঠিত এই অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা মোট ৩০টি প্রশ্নে পরীক্ষা দিয়েছেন ।

এদের মধ্য হতে দুটি ক্যাটাগরিতে ১০ জন করে ২০ জন শিক্ষার্থীকে বিজয়ী করা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে স্বর্ণ ও ১০ জনকে রপ্য পদক দেওয়া হবে।
পরে সাড়ে দেশ থেকে শুধু মাত্র স্বর্ণ পদক প্রাপ্ত বিজয়ীদের নিয়ে ঢাকায় আয়োজিত হবে জাতীয় অলিম্পিয়াড। সেখানে দুই ক্যাটাগরিতে মোট ছয় জন শিক্ষার্থীকে জাতীয় অলিম্পিয়াডের বিজয়ী নির্বাচিত করা হবে। প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পাবেন যথাক্রমে ৫০ ,৩০ ও ২০ হাজার টাকার পুরস্কার।

এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রথম আলোর সিরাজগঞ্জ প্রতিনিধি আরিফুল গণি লিমন, জাগোনিউজের জেলা প্রতিনিধি আবদুল মালেক, দৈনিক চিত্র জেলা প্রতিনিধি মোঃ হোসেন আলী ছোট্ট,
সিরাজগঞ্জ যমুনা সেতু ইকোপার্কের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা রিপন মিয়া,সিরাজগঞ্জ বন্ধুসভার সভাপতি প্রদীপ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

কায়েস কাওছার, সিরাজগঞ্জ
তারিখ ০৫-১০-২৪
মোবাইল 01753456637

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট