ছবি মোঃ ইদ্রিছ মিয়া সম্পাদক দৈনিক উপকূল বার্তা 
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত গার্মেন্টস শ্রমিকদের নিয়ে হোটেল ভিক্টোরিয়া ৬ তলায় ৫ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন কেন্দ্রীয় কমিটি। প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক দলের সমন্বয়ক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব শামসুর রহমান শিমুল বিশ্বাস, ,
বাংলাদেশ সড়ক পরিবহনের সাধারণ সম্পাদক বিএনপির যুগ্ন সম্পাদক হুমায়ুন কবির খান , শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান,ঢাকা মহানগর দক্ষিণের আহব্বায়ক সুমন ভূঁইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, ও পল্টন থানা আহ্বায়ক মোঃ আবু তাহের ও ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দীর্ঘ সময় নারায়ণগঞ্জ ,গাজীপুর ,নরসিংদী থেকে আসা গার্মেন্টস শ্রমিকদের নেতাদের দুঃখ-দুরধশার কথা অতি ধৈর্য সহকারে শুনেন সকলের নেতা শিমুল বিশ্বাস।ভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কেন্দ্রীয় শ্রমিক দলের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।