1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শুক্রবার নামাজরত এক মুসল্লিকে বৃষ্টি থেকে রক্ষা করছেন এক হিন্দু পুলিশ সদস্য | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

শুক্রবার নামাজরত এক মুসল্লিকে বৃষ্টি থেকে রক্ষা করছেন এক হিন্দু পুলিশ সদস্য

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ বার

জুম্মার নামাজে মসজিদে জায়গা না পেয়ে রাস্তায় অন্যান্য মুসল্লিদের সঙ্গে রাস্তায় জুম্মার নামাজ আদায় করতে বসেছিলেন শরীরিকভাবে অক্ষম এক ব্যক্তি। এরমাঝেই ঝাঁপিয়ে বৃষ্টি এলে ওই মুসল্লির মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় একজন পুলিশ সদস্যকে। এমন একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রশংসার বন্যা বইছে।
ছবিতে ওই পুলিশ সদস্যের মুখ দেখা না গেলেও তার নাম দীপ্ত রায় বলে দাবি করছেন বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ উপস্থাপক রাজেশ রঞ্জন সরকার। গত শুক্রবার রাতে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তিনি।
পোস্টে রাজেশ রঞ্জন সরকার লিখেছেন, ছবিতে যে পুলিশকে দেখছেন আমার মামাতো ভাই দীপ্ত রায়। আমরাই বাংলাদেশ। একজন হিন্দু পুলিশ একজন শারীরিক অক্ষম মুসলমান ভাইকে তার নামাজ আদায়ের সময় বৃষ্টির জল থেকে বাঁচাতে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে‌। এই দেশ সব ধর্মের মানুষের। এই দেশ ইতিবাচক মানুষের। নেতিবাচক মানুষের নষ্ট চিন্তাভাবনা থেকে দেশ মুক্ত থাকুক। আমি গর্বিত এমন ভাই আমার আছে।
এরপরই সম্প্রীতির প্রতীক হিসেবে ছবিটি ভাইরাল হয়ে যায়। রাজেশ রঞ্জনের পোস্টটি ফেসবুকে সাত হাজারবার শেয়ার হয়েছে। ওই পোস্টে ফেসবুক ব্যবহারকারীরা প্রশংসাসূচক নানা মন্তব্য করছেন।
ছবির কমেন্টের ঘরে একজন লিখেছেন, আমরা এমন বাংলাদেশ চাই। যেখানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি হবে না। যে যার ধর্ম ঠিকমতো পালন করবে। আরেকজন লিখেছেন, সব পুলিশ খারাপ না। আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এমন মানবিক বাংলাদেশ চেয়েছিলাম।
পুলিশ সদস্য দীপ্ত রায়ও ওই পোস্টে মন্তব্য করে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। দীপ্ত রায় রাজধানীর গুলশানে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ফোর্সে দায়িত্বরত আছেন বলে জানান গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট