অশ্বদিয়া মৌলভীবাজার সঃ প্রা বিদ্যালয়ে শিক্ষা উপকরন বিতরন
১০্নং অশ্বদিয়া ইউনিয়নের মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করে হয়েছেন।
রবিবার ৩ নভেম্বর সকাল ১০ টায় স্কুল প্রাঙ্গনে উপজেলা শিক্ষা অফিস থেকে প্রাপ্ত ইউনিসেফ প্রদত্ত এ শিক্ষা উপকরন বিতরন করা হয় ।
মোট ২৪৫ জন শিক্ষার্থীর মাঝে এই উপকারের বিতরণ করা হয়েছে। উপকরণ গুলির হল অনুশীলন খাতা,আর্টখাতা, বলপেন, পেন্সিল, রাবার, পেন্সিল কাটার, স্কেল।
এসময় উপস্থিত ছিলেন, অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ তানসেন,সাবেক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইসমাইল হোসেন সুমন, মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।