1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কেন্দ্রীয় ছাত্রদলের সাথে নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

কেন্দ্রীয় ছাত্রদলের সাথে নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময়

এ আর আজাদ সোহেল
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৮৬ বার

কেন্দ্রীয় ছাত্রদলের সাথে নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময়


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সাথে নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে মেডিকেল কলেজ ক্যাম্পাসে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধি দলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের কাছে বিএনপি সরকার গঠন করলে চিকিৎসক নিরাপত্তা আইন করার অনুরোধ জানান এবং নোয়াখালী মেডিকেল কলেজ থেকে হাসপাতাল প্রায় ৮-১০ কিলোমিটার দূরে এ বিষয়ে তারা বলেন, প্রতিদিন কলেজ ক্যাম্পাস থেকে হাসপাতালে যাতায়াত করতে তাদের দেড় থেকে দুই ঘন্টা অতিরিক্ত সময় ব্যয় হয়। মেডিকেল কলেজের পাশেই হাসপাতাল অবকাঠামো নির্মাণের দাবি জানায় এছাড়াও দেশের বর্তমান মূল্যস্ফীতি, দুর্নীতি, স্বজনপ্রীতি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিগত দিনের অন্যায়ের বিষয়ে মতামত ব্যক্ত করেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি হাসিবুল হাসান সজীব সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি সরকার গঠন করলে নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ গুরত্ব দিবে। সবার জন্য স্বাস্থ্য এই নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্র যেমন যুক্তরাজ্যের আলোকে national health service (NHS) এর মতো সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রাপ্তির জন্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক রিয়াজ আনোয়ার হোসেন বলেন, বিএনপি সরকার গঠন করলে শিক্ষা ও স্বাস্থ্য খাতে আলাদাভাবে জিডিপির মিনিমাম ৫% বাজেট রাখা হবে। শিক্ষা ও স্বাস্থ্য খাতকে আধুনিক এবং যুগোপযোগী করা হবে। এছাড়াও মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরী নিশ্চিত এবং অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণায় গুরত্ব দেয়া হবে। এই সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন।

এসময় ছাত্রদলের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের ৩১দফা সম্মলিত বুকলেট, ছাত্রদলের ইতিহাস, ঐতিহ্য নিয়ে পুস্তিকা এবং শুভেচ্ছা স্মারক হিসেবে কলম উপহার দেয়া হয়।

পরে ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধি দল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে একটি নিম গাছ রোপন করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট