1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বরগুনায়  নৌ-র‍্যালি ও‌ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

বরগুনায়  নৌ-র‍্যালি ও‌ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১১৮ বার

বরগুনায়  নৌ-র‍্যালি ও‌ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার

“বাংলাদেশে গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে এশিয়া ডে অফ অ্যাকশন” উপলক্ষে বরগুনায়  নৌ-র‍্যালি ও‌ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বরগুনা সদর উপজেলারঢলুয়া ইউনিয়নের বড়ইতলা ফেরী ঘাট এলাকায় বিষখালী নদীতেনৌ- রেলী  এবং তালতলীর কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে বুড়ীশ্বর  (পায়রা নদীতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপারস বাংলাদেশ, জাতীয় মৎস্যজীবী সমিতি বরগুনা জেলা শাখা এবং পায়রা নদী ইলিশ রক্ষা কমিটি যৌথ ভাবে আয়োজনে এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচীতে অংশগ্রহণ করে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, ইয়ুথ নেট ফর ক্লাইমেট জাস্টিস এবং প্রকৃতি ও জীবন ক্লাব।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কমোঃ হাসানুর রহমান ঝন্টু, বরগুনা জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ আব্দুল খালেক দফাদার,  ধরিত্রী রক্ষায় আমরা (ধরা’র) বরগুনার জেলা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, ধরা’র তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমান, যুব বাপা’র সমন্বয়ক অলিউল্লাহ আলামিন, ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর সভাপতি রাসেল মাহমুদ প্রমূখ।

এশিয়া ডে অফ অ্যাকশন জীবাশ্ম জ্বালানির, বিশেষত প্রাকৃতিক গ্যাস ও এলএনজির প্রকল্পের সম্প্রসারণ এবং অর্থায়নের বিরোধিতা করে। বাংলাদেশে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে যা পরিবেশের ক্ষতি ও জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত। দেশের উপকূলীয় অঞ্চলসমূহ, যেগুলি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের জন্য অতি ঝুঁকিপূর্ণ, ইতোমধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চরম আবহাওয়া এবং জীববৈচিত্র্য ক্ষতির মুখোমুখি হচ্ছে। এই আন্দোলনের মাধ্যমে দেশকে একটি ন্যায্য, টেকসই, এবং নবায়নযোগ্য জ্বালানির ভিত্তিতে উন্নতির দিকে ধাবিত করার দাবি জানানো হয়।

বাংলাদেশের আটটি জেলার ১৫টি স্থানে নদীতে বিক্ষোভের আয়োজন করা হয়। আন্দোলনে অংশগ্রহণকারীরা জীবাশ্ম জ্বালানি থেকে উদ্ভূত দূষণ ও পরিবেশগত ক্ষতির প্রতিবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট