1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
জিয়া মঞ্চের আকবরশাহ থানা কমিটির আহবায়ক জামশেদ, সদস্য সচিব আজাদ | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

জিয়া মঞ্চের আকবরশাহ থানা কমিটির আহবায়ক জামশেদ, সদস্য সচিব আজাদ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার

জিয়া মঞ্চের আকবরশাহ থানা কমিটির আহবায়ক জামশেদ, সদস্য সচিব আজাদ

লিয়াকত হোসেন লিমন,চট্টগ্রাম:

জিয়া মঞ্চের চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. জামশেদ হোসেনকে আহ্বায়ক ও মো. আজাদ কে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন ও সদস্য পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (৯ নভেম্বর) শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন টেনেসপাওয়ারের মোড় সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৯ নং পাহাড়তলী ওয়ার্ড কার্যালয়ে জিয়া মঞ্চের আকবরশাহ থানার এ আহবায়ক কমিটির অনুমোদন ও সদস্য পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

নব গঠিত ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন ও পরিচিত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতা শামসুদ্দিন সামসু,
খুলশী থানা ছাত্রদলের সাবেক নেতা ও
যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির
রাব্বি, জিয়া মঞ্চের চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ন সম্পাদক মোহাম্মদ সানজিত আরজু, টিপু, শরিফ, মো: সেলিম, মো: জাকির হোসেনসহ জিয়া মঞ্চের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মহানগর জিয়া মঞ্চের সভাপতি জহিরুল হাসান জীবন নব গঠিত কমিটির অনুমোদন ও সদস্য পরিচিতি সভায় তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম একটা অঙ্গ সংগঠন এ জিয়া মঞ্চ।

জিয়া মঞ্চ নামের এ সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৮৩ সালে। এখন পর্যন্ত সারা বাংলাদেশ ৫৯ জেলায় জিয়া মঞ্চের কমিটি রয়েছে।

তিনি আরো বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৭ বছরে আমরা অনেক মিথ্যা মামলা- হামলা শিকার হয়েছি।

আর যেন আমাদের ওপরে কোন হামলা-মামলা না দিতে পারে সে লক্ষ্যে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জিয়া মঞ্চ নামে এই সংগঠনকে যেন সবাই চিনে সেই লক্ষ্যে আমাদের প্রত্যেক সদস্যকে অক্লান্ত পরিশ্রমের দ্বারা বাংলাদেশের আনাচে কানাচে জিয়া মঞ্চের নাম ছড়িয়ে দিতে হবে।

এরপর তিনি নব গঠিত আহবায়ক কমিটির অনুমোদন ঘোষণা করে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন।

এরপর জিয়া মঞ্চের চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক কে এম শাহিনুর সিদ্দিকী (টিটু) ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটির সকলের নাম ঘোষণা করেন।

এর আগে কাউন্সিলরের কার্যালয়ের সামনে থেকে জিয়ে মঞ্চের নব গঠিত কমিটির কর্তৃক বিশাল একটা মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট