1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
টঙ্গী শরীফ মার্কেট ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

টঙ্গী শরীফ মার্কেট ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ৭৯ বার

স্টাফ রিপোর্টার
গাজীপুরের টঙ্গীতে মাসকোটেক্স কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির ও ছাত্রদল দুই পক্ষের সংঘর্ষ হয়েছে।শনিবার দুপুর ১টার দিকে টঙ্গীর শরিফ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও সংঘর্ষের প্রত্যক্ষর্শীরা জানান, এই কারখানার ঝুট স্থানীয় আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন ওরফে ঝুট বিল্লাল ক্রয় করতেন । গত ৫ আগস্টের পর থেকে কারখানা কর্তৃপক্ষই ঝুট বিক্রি শুরু করে। ঝুট গোডাউন ভরে যাওয়ায় কর্তৃপক্ষ শনিবার দুপুরে বিক্রির প্রস্তুতি নেয়। সে সময় মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনের সমর্থকরা ঝুট নিতে আসেন। কারখানার সঙ্গে সমঝোতা করে ঝুট লোড করেন। সেই সময় ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ইফতেখার ৩০ থেকে ৪০ জন লোকজন নিয়ে আসেন। ঝুট কেনা নিয়ে সে সময় তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
এই ব্যাপারে জানতে চাইলে ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বলেন, ‘তেমন কিছুই হয়নি।’
টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক বসির আহম্মেদ বলেন, ‘সব পক্ষই আমাদের। বিষয়টি আমাদের হাসান উদ্দিন সরকার আপস-মীমাংসা করছেন।’
যোগাযোগ করা হলে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার বলেন, ‘আমি কিছু জানি না।’মিরনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে প্রতিবারই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট