1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস উদযাপন | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নোয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস উদযাপন

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৪১ বার


নানা আয়োজনে নোয়াখালীতে গণপ্রকৌশল দিবস-২০২৪ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, দেশের কাঠামোগত উন্নয়নে প্রকৌশলীরা দক্ষতার সাথে এবং বিভিন্ন সেক্টরে বৈষম্যহীনভাবে কাজ করে যাবেন। দেশের বর্তমান অগ্রগতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রসংসনীয় ভূমিকা রাখছে। তারপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় প্রকৌশলীরা বৈষম্যহীন কর্মক্ষেত্রের দাবি জানান।
দিবসটি উদযাপনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) নোয়াখালী জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ চৌধুরী,  সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, আইডিইবি জেলা নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও জেলার সরকারি বেসরকারি এবং প্রাইভেট সেক্টরের  বিভিন্ন দপ্তরের সদস্য ইঞ্জিনিয়ারবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট