1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে যুবদল নেতা হত্যাকান্ডে বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নোয়াখালীতে যুবদল নেতা হত্যাকান্ডে বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদল নেতা ইউনুস আলী এরশাদ (৩৯) হত্যাকান্ডকে ভিন্নখাতে প্রবাহিত করতে বিএনপি নেতাদের জড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার বাংলাবাজারের মুছারপুর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আব্দুল হক শাহজাহান। মুছাপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, চরফকিরা ৯নম্বর ওয়ার্ড যুবদল নেতা এরশাদ হত্যা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের দুরভিসন্ধি থেকে মুছাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হাফেজ আব্দুল হক শাহজাহান ও তার ছোট ভাই উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মানছরুল হক বাবরের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হয়। এ সময় বক্তারা এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। অভিযোগকারী নিহত যুবদল নেতার ভগ্নিপতি আলমগীর ফ্যাস্টিটদের দোসর।  সে গত ১৭ বছর ধরে খাল, নদী দখল করে কোটি কোটি টাকা কামিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মানছরুল হক বাবর, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.মাইনউদ্দিন মাস্টার,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.ইব্রাহীম প্রমূখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১৪ নভেম্বর রাত ৯টার দিকে যুবদল নেতা এরশাদকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম নেওয়ার পথে ফেনীতে তার মৃত্যু হয়। এরআগে একইদিন বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চরফকিরা ইউনিয়ননের দিয়ারা বালুয়া গুচ্ছ গ্রামে ঘাটে তাকে চুরিকাঘাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট