1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
‘আমাকে জামায়াতের রোকন বানিয়ে লিফলেট বিতরণ করেছে’আমার মেয়ে। | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

‘আমাকে জামায়াতের রোকন বানিয়ে লিফলেট বিতরণ করেছে’আমার মেয়ে।

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১১২ বার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে বাড়ি দখল ও সন্ত্রাসী ভাড়া করে ভয়-ভীতি দেখানোর অভিযোগ তুলে তার মা শামসুন্নাহার তসলিম নিজের নাগরিক অধিকার এবং বাড়ি ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন।
শামসুন্নাহার তসলিম বলেন, আমি আমার মানবাধিকার চাই, নাগরিক অধিকার চাই। গ্রামের বাড়িতেও যেতে দেওয়া হয় না। এলাকায় সন্ত্রাসী ভাড়া করে রেখেছে। তার নামে ফাউন্ডেশন খুলে সেই সন্ত্রাসীরা আমাকে ভয় দেখায়। আমাকে জামায়াতের রোকন বানিয়ে লিফলেট বিতরণ পর্যন্ত করেছে।
তিনি বলেন, আজ থেকে পাঁচ বছর আগে আমি আপনাদের (সাংবাদিক) সামনে এসেছিলাম। সরকারের কাছে আমার ন্যায্য বিচার চেয়েছিলাম। মানুষ হিসেবে আর্তনাদ করেছিলাম। আমি চাই এই শেষ বয়সে যেন সুচিকিৎসায়, সুস্থভাবে থাকতে পারি। কারও কাছে হাত পাতিনি, কারো কাছে আশ্রয় চাইনি। শুধু একজন বাংলাদেশি হিসেবে আমার নাগরিক অধিকার চেয়েছিলাম। তখন আমার কিডনি ৬৫ ভাগ কাজ করছিল এখন দুটো কিডনি অকেজো।
তিনি বলেন, আমার এখন একদিন পরপর ডায়ালাইসিস করা লাগে। দিনাজপুরের বাবার ভিটেমাটি বিক্রি করে চিকিৎসা চালিয়েছি। সব সত্য বলছি। অথচ তুরিন আফরোজ মিথ্যাকে সত্য বানিয়ে আমার ওপর চাপিয়ে দিয়েছে।
তিনি বলেন, পাঁচ বছর আগে সংবাদ সম্মেলন করার ফলে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছি। তুরিন নিজে আমার নামে বিভিন্ন মাধ্যমে কুৎসা রটিয়েছে। তুরিন বলেছে আমাকে সংবাদ সম্মেলন করে বলতে হবে, গতবার আমি যে সংবাদ সম্মেলন করেছি তখন আমার মাথা খারাপ ছিল, উল্টাপাল্টা বলেছি। অতিরিক্ত ওষুধ খাওয়ার জন্য বলেছি। এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আর আমি তো মানসিকভাবে সুস্থ। এগুলো বললেই নাকি আমি আমার অধিকার ফিরে পাব।
তুরিনের মা অভিযোগ করে বলেন, আমার থাকার জায়গা বাড়ি-ঘর সে দখল করে রেখেছে। পারিবারিক জীবনে নানা জটিলতার জন্য সে আমার কাছে থাকতে চেয়েছিল। তার বাবা মারা যাওয়ার পর সে আবার আমাকে ভয়ভীতি দেখিয়ে বাসা থেকে বের করে দিয়েছিল। এক বছর আমাকে বাসায় ঢুকতে দেয়নি।
তিনি বলেন, ২০২৪ সালে স্বাধীনতার পরেও বীরদর্পে সে বাসা দখল করে আছে। আমি আজকে এখানে, কালকে ওখানে থাকি। আত্মীয়র বাসায় থাকলেও সেখানে লোক পাঠায়, ভয়-ভীতি দেখায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট