1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে মোটরসাইকেলে এসে প্রকাশ্যে কৃষককে গুলি | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

নোয়াখালীতে মোটরসাইকেলে এসে প্রকাশ্যে কৃষককে গুলি

রিয়া আক্তার স্টাফ রিপোটার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ বার

নোয়াখালীতে মোটরসাইকেলে এসে প্রকাশ্যে কৃষককে গুলি

নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। তবে পুলিশ তাৎক্ষণিক এই ঘটনার কোনো কারণ জানাতে পারেনি।
গুলিবিদ্ধ আব্দুল মতিন (৫০) উপজেলার ছয়ানী ইউনিয়নের লক্ষণপুর গ্রামের কাজী আলাউদ্দিনের বাড়ির মফিজ উল্লার ছেলে।  তিনি পেশায় একজন কৃষক।
সোমবার (৩০ ডিসেম্বর ) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান। এর আগে, গতকাল রোববার ২৯ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ছয়ানী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ওসি লিটন দেওয়ান বলেন, উপজেলার ছয়ানী বাজার এলাকায় দুই পক্ষের মধ্যে গ্রুপিং চলছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, অন্য কাউকে গুলি ছুড়লে লক্ষ্য ভ্রষ্ট হয়ে আব্দুল মতিন গুলিবিদ্ধ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুল মতিন ও তার প্রতিবেশী শুভন ছয়ানী বাজার এলাকায় একটি দোকানের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় হঠাৎ মোটরসাইকেল যোগে এসে দুই অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি শুরু করে। এতে কৃষক আব্দুল মতিন পেটে গুলিবিদ্ধ হলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিযে যায়।
এদিকে ভুক্তভোগীর চাচাতো ভাই আলমগীর ওসির বক্তব্য নাকচ করে দিয়ে দাবি করেন, সরাসরি আব্দুল মতিনকে গুলি করা হয়। অপর এক প্রশ্নের জবাবে তিনি গুলির কোনো কারণ জানাতে পারেনি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান আরও বলেন, খবর পেয়ে পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। গুলিবিদ্ধ কৃষক ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট