1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হাতিয়া জামাত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন:

হাতিয়া জামাত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

আমির হামজা হাতিয়া‌ উপজেলা
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১১ বার
হাতিয়া (নোয়াখালী) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে হাতিয়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিয়া উপজেলা ও হাতিয়া পৌরসভা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা পরিষদ মসজিদের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত  হয়।
 হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সমাবেশে বক্তব্য রাখেন হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মাওঃ নুর উদ্দিন মেশকাত, হাতিয়া পৌরসভা জামায়াতের আমীর মাওঃ তাওফিকুল ইসলাম, সেক্রেটারী মাওঃ মোস্তাফিজুর রহমান তাফসির, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের হাতিয়া উপজেলা সেক্রেটারী ওমর ফারুক, ব্যবসায়ী
 সংগঠন আইবিউব্লিউএ’র হাতিয়া উপজেলা শাখার সভাপতি আবদুল কাদের সহ ইউনিয়ন ও ওয়ার্ডের পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ।
বক্তারা বলেন, ১৩ বছর আগে স্বৈরাচারী হাসিনার অন্যায় ও নির্যাতনের প্রতিবাদ করায় এটিএম আজহারুল ইসলামকে জেলে যেতে হয়েছে। স্বৈরাচারের বিদায় হলেও গত ছয় মাস পর্যন্ত এটিএম আজহারুল ইসলামকে এ সরকার মুক্তি দিচ্ছে না। তারা আরো বলেন অবিলম্বে এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে মাজলুম এ নেতাকে মুক্ত করার কঠিন হুশিয়ারী উচ্চারণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট