এন ইউ জে সাংবাদিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ মঙ্গলবার বিকালে নোয়াখালী প্রেসক্লাবের হলরুমে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক সফল বার্তার সম্পাদক, বৈশাখী টিভি ও দৈনিক মানবকন্ঠের নোয়াখালী প্রতিনিধি এবং নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ লিয়াকত আলী খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ও ইউএনবি’র নোয়াখালী প্রতিনিধি মেজবাহউল হক মিঠু,দৈনিক উপকুল বর্তা সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া এনটিভি’র স্টাফ রিপোর্টার মোঃ মাসুদ পারভেজ, দৈনিক চলতি ধারার সম্পাদক এমবি আলম, দৈনিক আমার দেশ ও দি ডেইলি ইন্ডাস্ট্রি’র নোয়াখালী প্রতিনিধি মোঃ আজাদ ভূঁইয়া, নিউজ টুয়েন্টিফোর ও বাংলাদেশ প্রতিদিনের নোয়াখালী প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, দৈনিক কালবেলা’র নোয়াখালী প্রতিনিধি মোঃ মোজাম্মেল হোসেন, দৈনিক বায়ান্ন’র নোয়াখালী প্রতিনিধি এএসএম রিজোয়ান, ডেইলি পোস্ট ও দৈনিক জনকণ্ঠের নোয়াখালী প্রতিনিধি শাহাদাত বাবু, দৈনিক আমার সংবাদ এর নোয়াখালী প্রতিনিধি ইমামউদ্দিন আজাদ, মোহাম্মদ জহিরুল হক, ও সাংবাদিক খায়রুল প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ হোসেন, আব্দুস শাকুর হান্নান, নুর রহমান, দিলদার হোসেন, আসম হোসাইন, জুয়েল রানা লিটন, ফজলুল কাদের রাজু, মোহাম্মদ দিদার হোসেন, মোহাম্মদ ইয়াসিন আরাফাত সহ আরো অনেকে।