
বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দালের সভাপতি এস এম পবিত্র আল এবাদত বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের কোন বিকল্প নেই। গণতন্ত্রকে বাচিয়ে রাখতেই অবাধ সুষ্ঠ নির্বাচন প্রয়োজন। নির্বাচন জনমুখী করতে তার কার্যকারিতার সুফল জনগনই ভোগ করবে। অচিরেই জনগন নির্বাচন চায়। জনগনের স্বপ্ন-আশা-আকাঙ্খাকে বাস্তবায়ন করতে, তার কাঙ্খিত প্রতিফলন ঘটাতেই নির্বাচন প্রয়োজন। জনপ্রতিনিধি ছাড়া কোন টেকসই উন্নয়ন সম্ভব নয়। জনপ্রতিনিধিত্ব নির্বাচন একই সূত্রের গণিত।
শুক্রবার (২৮মার্চ) বিকেলে নয়া-পল্টন হোটেল ভিক্টোরিয়া কেন্দ্রীয় অফিসে আয়োজিত একটি আলোচনা সভায় এই মন্তব্য করেন দলটির সভাপতি।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোঃ ইদ্রিসমিয়া, ছাদিকুর রহমান ছাদিক, সিলেট জেলার সাধারণ সম্পাদক নুর ইসলাম চঞ্চল, মহানগর সভাপতি- শামীম আহমেদ, সাধারণ সম্পাদক- মিজানুর রহমান ভূঞা, সিলেট বিভাগীয় সভাপতি- শামসুল আলম, যাত্রাবাড়ী থানার সভাপতি- শেখ আলী, সাধারণ সম্পাদক- মোঃ বকুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক- মোঃ ইয়াছিন। কেন্দ্রীয় সভাপতি আরো বলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনগণ যাতে করে কোন ভোগান্তিতে না পড়তে হয় সেজন্য ব্যবসায়ীদের কে বেশি মুনাফা থেকে বিরত থাকার আহ্বান জানা। সভাশেষে যাত্রাবাড়ী থানা ব্যবসায়ী দলের উদ্যোগে ৫০০ প্যাকেট ঈদ সমগ্রী উপহার ৫০০ পরিবারের মাঝে বিতরণ করেন।