1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মোরেলগঞ্জে কৃষকের কৃষি জমি দখল করে রাস্তা নির্মাণ | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

মোরেলগঞ্জে কৃষকের কৃষি জমি দখল করে রাস্তা নির্মাণ

এনায়েত করিম মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৭৭ বার

 

বাগেরহাটের মোরেলগঞ্জে এক বৃদ্ধ কৃষকের ফসলি জমি দখল করে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে রাস্তা নির্মাণ করেছে প্রভাবশালী একটি মহল।এ ঘটনায় মঙ্গলবার (২৭ মে) ভুক্তভোগী কৃষক শুশান্ত মণ্ডল বাদী হয়ে আশিষ মণ্ডল ও তার ভাই দেবাষীশ মণ্ডলের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ওসি মো. মতলুবর রহমান।অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের বড়লক্ষীখালি গ্রামে ঘটনার দিন শনিবার সকালে শুশান্ত মন্ডল (৫৫) নামের এক বৃদ্ধ কৃষকের মৎস্য ঘের ও ফসলি জমির ওপর দিয়ে ১২/১৩ জন বহিরাগত লোকজন নিয়ে জোরপূর্বক মাটি কেটে পারিবারিক রাস্তা নির্মাণ করেছে একই গ্রামের অমূল্য মণ্ডলের ছেলে আশীষ মণ্ডল ও তার ভাই দেবাশীষ মণ্ডল। এ সময় ওই কৃষকের মৎস্য ঘেরে ভেড়ি কেটে দিয়ে অর্ধলক্ষ টাকার ক্ষতি সাধন করেছে বলে ভুক্তভোগী কৃষকের পরিবার জানান।ক্ষতিগ্রস্ত কৃষক শুশান্ত মণ্ডল ও তার স্ত্রী মিতালী মণ্ডল বলেন, বাপ দাদার সম্পত্তিত ৬০ বছর ভোগ দখল করছি। প্রতিবেশী আশীষ মণ্ডল বহিরাগত লোকজন নিয়ে এসে আমার জমির মাটি কেটে পারিবারিক রাস্তা করছে। এদিকে স্থানীয় বিপুল মণ্ডল, বিপ্রদিপ মণ্ডল, পরমানন্দ মণ্ডল, সন্ধ্যা রানীসহ গ্রামবাসীরা বলেন, একটি পরিবারের কাছে আমরা ১০টি পরিবার জিম্মি হয়ে পড়েছি। ছোট কোনো বিষয় হলেই বহিরাগত লোকজন নিয়ে এসে আমাদেরকে হুমকি দেয়। এ ঘটনায় প্রশাসনের প্রতি ন্যায় বিচার চাই।এ বিষয়ে আশিষ মণ্ডল বলেন, তারা একই বংশের লোক দাদার ওয়ারিশ হিসেবে প্রাপ্ত জমি থেকে মাটি কেটে চলাচলের জন্য রাস্তা করা হয়েছে।এ সম্পর্কে মোরেলগঞ্জ থানা ওসি মো. মতলুবর রহমান বলেন, জিউধরা কৃষকের মাটি কাটা বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক দেখা হচ্ছে।

২৭-০৫-২০২৫
এনায়েত করিম
মোরেলগঞ্জ বাগেরহাট প্রতিনিধি
০১৭১১২৮৮৫০১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট