1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে- বিএনপি নেতা শামীম | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

জনগণের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে- বিএনপি নেতা শামীম

আমির হামজা হাতিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৮৮ বার

 

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতাঃ বাংলাদেশে যতোদিন পর্যন্ত জনগণের সরকার প্রতিষ্ঠিত না হবে ততোদিন বিএনপি রাজপথে থাকবে বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
শুক্রবার রাতে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা বাজারে স্থানীয় বিএনপির আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাংগঠনিক সম্পাদক বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ২০১১ সালে দিনের ভোট রাতে, ২০১৪ সালে একতরফা নির্বাচন, ২০২৪ সালে ডামি নির্বাচন করেছিলো। গত ১৬-১৭ বছর বাংলাদেশের জনগণ কোন ভোট দিতে পারেনি। জনগণ তাদের ভোটাধিকার বঞ্চিত ছিলো। বর্তমানে এদেশের জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। এজন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা বারবার ভোট দেওয়ার দাবি জানাচ্ছি। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার জন্য বলা হচ্ছে। লন্ডনে আমাদের নেতা তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। আমরা আশা করছি দ্রুত দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। অন্যথায় আপনারা প্রস্তুত থাকেন, আমরা আমাদের ভোটাধিকার, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারের জন্য আন্দোলন করবো। সারাদেশে দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা তার পক্ষে ধানের শীষের প্রতীক নিয়ে কাজ করবো।
শামীম আরো বলেন, গত ১৬ থেকে ১৭ বছর হাতিয়া স্বৈরাচারের দখলে ছিলো। চাঁদাবাজি লুটপাট ছাড়া তারা হাতিয়ার জনগণকে কিছুই দিতে পারেনি। যাতায়াত ব্যবস্থার কোন উন্নতি না করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশের বাইরে পাচার করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হওয়ার পর সারাদেশের মতো হাতিয়াকে সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করা হবে। পর্যটনের সম্ভাবনাময় হাতিয়ার যাতায়াত ব্যবস্থা উন্নতি করা হবে। নিঝুম দ্বীপ’সহ হাতিয়ার প্রতিটি পর্যটন কেন্দ্রকে আধুনিক করে গড়ে তোলা হবে।
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহ হিল মজিদ নিশানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে হাতিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ফাহিম উদ্দিন ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন তালুকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন,জেলা বিএনপির সদস্য আলাউদ্দিন রনি,জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি ফজলুল হক খোকন,সাবেক সহ সভাপতি মাসউদুর রহমান বাবর,পৌরসভা বিএনপির সভাপতি প্রভাষক মোকাররম বিল্লাহ শাহাদাত, সাবেক ভিপি আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ,সাবেক ছাত্রনেতা আবদুল কাদের হালীমি, উপজেলা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, যুগ্ম আহ্বায়ক ফাহিম উদ্দীন,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খোন্দকার সোহেল, যুবদলের সদস্য সচিব কাউছার মোস্তফা,ছাত্র দলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ।
আমির হামজা
হাতিয়া নোয়াখালী
১৩.০৬.২০২৫ ইং

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট