1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
পিআর খায় না গায়ে দেয় মানুষ জানতে চায় তা অনেকে জানে না-নোয়াখালীতে বরকত উল্যাহ বুলু | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

পিআর খায় না গায়ে দেয় মানুষ জানতে চায় তা অনেকে জানে না-নোয়াখালীতে বরকত উল্যাহ বুলু

মোঃ ইদ্রিস মিয়া
  • আপডেট টাইম : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেন, পিআর কি এটা খায় না গায়ে দেয় তা অনেকে জানেনা। পিআর পদ্ধতি মানে আপনি ভোট দিবেন নোয়াখালী, এমপি হবেন পার্বত্য চট্টগ্রাম বা উত্তর বঙ্গের কোন নেতা। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন মানে একটা ধোকাবাজি। তিনি মঙ্গলবার(২ সেপ্টেম্বর) সন্ধায় নিজ নির্বাচনী এলাকায় নোয়াখালীর চৌমুহনীতে বিএনপির প্রতিষ্ঠা ৪৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বরকত উল্যাহ বুলু আরো বলেন, জামায়াতসহ কিছু দল পিআর পদ্ধতিতে ভোট চায় কারণ তারা জনগনের কি হবে সেটা ভাবেনা। আপনি এলাকার যাকে ভোট দিবেন, তিনি এমপি নির্বাচিত হয়ে আপনার সুখে দু:খে থাকবে, আপনিও বিপদে আপদে তার সহযোগীতা পাবেন।
সুতরাং এ দেশের জনগণ পিআর নয়, প্রত্তক্ষ্য ভোটে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।
এ সময় জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর
রশিদ আজাদ, জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ,বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মহসিন আলমসহ অনেকে বক্তব্য রাখেন। সমাবেশ শেষে শোভাযাত্রাটি চৌরাস্তা বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে চৌমুহনী পূর্ব বাজার প্রধান সড়ক ঘুরে চৌরাস্তা এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট