
নোয়াখালীর নামে ৬ নং নোয়াখালী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ৮ নভেম্বর বিকেলে ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাহেদ হোসেন রিপনের সভাপতিত্বে স্থানীয় মতিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তৃণমূল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ৯নংওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মানজারুল হক রুবেলের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪আসনে ধানের শীষের পদপ্রার্থী আলহাজ্ব মোঃ শাহজাহানের সুযোগ্য সন্তান আবু ছালেহ আবদুল্লাহ ( সুবজ) জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের চৌধুরী, সাবেক উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন,৬ নং নোয়াখালী ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক নুরনবী বাবুল , সাবেক সাধারণ সম্পাদক সোরয়ার ,সদস্য সচিব আক্তার হোসেন, ৯ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী আসমা আক্তার সুমি, ৯ নং ওয়ার্ড বিএনপি”র যুগ্ম সম্পাদক মোঃ একরাম হোসেন প্রমুখ । সমাবেশে নোয়াখালী ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী পাঁচ শতাধিক মহিলা কর্মী উপস্থিত ছিলেন।@