#বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহা/সচিব মির্জা ফখরুল” ইসলাম আলমগীর*সহ বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে কু-রুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত ধানের শীষের প্রার্থী ফখরুল ইসলামের মনোনয়ন প্রত্যাহারসহ দল থেকে তাঁকে বহিষ্কারের দাবিতে ৮ নভেম্বর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।তাছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর এস আলমের ব্যবসায়ী পাটনার হিসেবে পরিচিত ফখরুলের বিরুদ্ধে বিস্তারিত তুলে ধরে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।