। সেবা পেলেন ৬ হাজার মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ হাতিয়া থেকে সংসদ সদস্য পদ-প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হকের উদ্যোগে নোয়াখালী হাতিয়ার সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সেবা প্রদানের লক্ষ্যে এক ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।(২২-২৬ নভেম্বর) উপজেলার ৬ টি জনবহুল স্থানে অসুস্থ রোগীদের যাতায়াতের সুবিধার্থে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকে বিকেল পর্যন্ত চিকিৎসাসেবা নিয়েছেন ছয় হাজারেরও বেশি মানুষ। চিকিৎসা পরামর্শ থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধ সবই বিনামূল্যে প্রদান করা হয়েছে।দ্বীপ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন এলাকায় ৫ দিনের ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। ৫ দিনব্যাপী ক্যাম্পে চিকিৎসা সেবা দেন ৮ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। মেডিসিন,শিশু রোগ,গাইনি,এলার্জি ডায়াবেটিস,ব্লাড প্রেসার, চক্ষুসহ বিভিন্ন বিভাগে রোগীদের দেওয়া হয় চিকিৎসা সেবা। ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধও তুলে দেওয়া হয়েছে রোগীদের হাতে।ক্যাম্প পরিদর্শনকালে অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক বলেন, হাতিয়ার অনেক মানুষই দরিদ্র ও স্বাস্থ্যসেবা বঞ্চিত। একজন জনসেবক হিসেবে মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব। অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী কর্মী সমর্থক ও নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন। সকল ক্যাম্পে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা এই মানবিক উদ্যোগকে রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে জনগণের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত উল্লেখ করেন। বিশেষ করে বয়স্ক নারী-পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে অ্যাডভোকেট শাহ মাহফুজুল হকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আমির হামজা,হাতিয়া
২৭.১১.২০২৫
০১৭১৫ ৮০৮৪৯৬