1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে মির্জা ফখরুল | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে মির্জা ফখরুল

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১১ বার

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশে মির্জা ফখরুল
ফয়জুল্লাহ মানিক ঢাকা প্রতিনিধি।
সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশের রাজনীতিকে ধ্বংস করেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সরকার জনগণের দ্বারা নির্বাচিত সরকার না। এই সরকার শুধু মাত্র রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে, জোর করে দুই-দুইবার প্রহসন ও তামাশার নির্বাচন করে ক্ষমতায় বসেছে। আবার তারা সব আটঘাট বেধে ২০২৪ সালে আরেকটা নির্বাচন করতে যাচ্ছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও এক দফা দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম আ.লীগের
প্রধানমন্ত্রীর উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আপনি অবিলম্বে পদত্যাগ করুন। কোনো তালবাহানা করবেন না। এ দেশের মানুষ আর আপনাকে ক্ষমতায় দেখতে চায় না। আর এক মার্কিন ভিসা নীতিতেই মাথা খারাপ হয়ে গেছে।

মির্জা ফখরুল বলেন, তারা এতো চুরি করেছে, এতো লুটপাট করেছে যা নজিরবিহীন। শুধু আওয়ামী লীগের লোকেরা নয়, এ সরকারকে সহযোগিতা দিতে গিয়ে প্রশাসনের কিছু কিছু লোকও চুরি-লুটপাটের সাথে জড়িয়েছে। এখন বালু খাওয়া শুরু করেছে। চাঁদপুরে ৬ হাজার কোটি টাকার বালু খেয়ে ফেলেছে! এটা আমার কথা নয়, নদী কমিশনারের কথা।
‘যুক্তরাষ্ট্রে বাজেয়াপ্ত সম্পদ ও অর্থের পরিমাণ জানতে চায় জনগণ’
মির্জা ফখরুল বলেন, আজ জাতি চরম ক্রান্তিলগ্নে পৌঁছেছে। আর এই সরকার সহজে কথা শুনবে না। আন্দোলনের মধ্যে দিয়ে তাদের (সরকার) পরাজিত করতে হবে এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এই শপথ আজ আমাদের নিতে হবে। আর এখন একটাই লক্ষ্যে, কথা না শুনলে ফয়সালা হবে রাজপথে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট