1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বীর চট্টলার মাটিতেই হাসিনার পতনের ঘন্টা বাজবে: যুবদল নেতা মামুন হাসান | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

বীর চট্টলার মাটিতেই হাসিনার পতনের ঘন্টা বাজবে: যুবদল নেতা মামুন হাসান

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৯ বার

৫ অক্টোবর রোড মার্চ সফল করতে ফেনী যুবদল সমাবেশে
বীর চট্টলার মাটিতেই হাসিনার পতনের ঘন্টা বাজবে: যুবদল নেতা মামুন হাসান।
জামাল চৌধুরী বিপ্লব তথ্য ও ছবি।
বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে আগামী ৫ অক্টোবর কুমিল্লা-চট্টগ্রামে রোড মার্চ করবে বিএনপি। কর্মসূচিটি সফল করতে ফেনী শহরের ডিএম কমিউনিটি সেন্টারে ফেনী জেলা যুবদলের সার্বিক তত্ত্বাবধানে চট্রগ্রাম বিভাগীয় যুবদলের প্রস্তুতি সভা করেছে জাতীয়তাবাদী যুবদল। এতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতার জন্য দোয়া শেষে প্রধান অতিথি হিসেবে জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বীর চট্টলার মাটিতে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন। ইতিহাসের স্রোত ধারায় স্বৈরাচার হাসিনা সরকারের পতনের ঘন্টা বীর চট্টলার মাটিতেই বাজবে, ইনশাআল্লাহ্ ”

জাতীয়তাবাদী যুবদলের চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি মুহাম্মদ শাহেদের সভাপতিত্বে চট্টগ্রাম বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন ও চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমেদ উজ্জ্বলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, বিশেষ অতিথি হিসেবে জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট