1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
তথ্যমন্ত্রী বলেন আগামী নির্বাচনে জনপ্রিয়দের স্থান করে দেওয়া হবে | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

তথ্যমন্ত্রী বলেন আগামী নির্বাচনে জনপ্রিয়দের স্থান করে দেওয়া হবে

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৯৮ বার

আগামী নির্বাচনে জনপ্রিয়দের মনোনয়ন দেওয়া হবে : তথ্যমন্ত্রী

আগামী নির্বাচনে জনপ্রিয়দের মনোনয়ন দেওয়া হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জলঘোলা করার অপতৎপরতা চালাচ্ছে বিএনপি : কাদের
তিনি বলেন, আওয়ামী লীগের একটা নিজস্ব মনোনয়ন বোর্ড আছে এবং নিজস্ব জরিপ টিম রয়েছে। নানান সূত্র থেকে শেখ হাসিনা প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই-বাছাই করেন। যেখানে যে প্রার্থী জনপ্রিয় তাকে সেখানেই মনোনয়ন দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের খুবই চমৎকার সম্পর্ক রয়েছে বলে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, আমাদের সঙ্গে যেমন দিল্লির সুসম্পর্ক রয়েছে, তেমন ওয়াশিংটন কিংবা ব্রাসেলসেরও সুসম্পর্ক। আমাদের দেশের পররাষ্ট্রনীতি হচ্ছে, ‘সবার সঙ্গে সুসম্পর্ক, কারও সঙ্গে বৈরিতা নয়।’

আ.লীগ-বিএনপির কর্মসূচি ঘিরে উত্তপ্ত মিরসরাই
তিনি বলেন, গত কয়েকবছর ধরে বিএনপি এবং তার কিছু মিত্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের কাছে বলে আসছে ও বিদেশিদের কাছে গিয়ে দেশকে ছোট করেছে। এর ফলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলানোর সুযোগ পেয়েছে।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের সঙ্গে কিছু দেশের সুসম্পর্ক যেন নষ্ট হয় সেজন্য অনেক অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু এতে কোনো লাভ হয়নি। শেখ হাসিনা যখন ওয়াশিংটন গিয়েছিলেন তখন তার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হয়েছে। এতেই প্রমাণ হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক কোন পর্যায়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট