1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে বিএনপির রোডমার্চের গাড়ি বহরে হামলা, আহত-১০ | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালীতে বিএনপির রোডমার্চের গাড়ি বহরে হামলা, আহত-১০

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৩৩৭ বার

নোয়াখালীতে বিএনপির রোডমার্চের গাড়ি বহরে হামলা, আহত-১০

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীম উদদীন মওদুুদের রোডমার্চের গাড়ি বহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিএনপির ১০ নেতাকর্মি আহত হয় এবং ২০টি গাড়ি ভাংচুর করা হয় বলে অভিযোগ করে বিএনপি।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বসুরহাট নতুন বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।

কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মি মো.শুভ (১৯) ও শাহীন (১৮) সহ ১০জন নেতাকর্মি আহত হয়। আহত ২জন কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। অপর আহত নেতাকর্মিরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও কবিরহাট উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কবিরহাট উপজেলা বিএনপির ৫শতাধিক নেতাকর্মি রোডমার্চে যোগ দেওয়ার জন্য গাড়ি বহর নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়িতে যান। সেখান থেকে বেলা পৌনে ১১টার দিকে ফেনীর রোডমার্চে যোগ দেওয়ার জন্য গাড়ি বহর নিয়ে কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামের নিজ বাড়ি থেকে ফেনীর অভিমুখে যাত্রা করে হাসনা জসীম উদদীন মওদুুদ। যাত্রা পথে গাড়ি বহরটি বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল এলাকায় পৌঁঁছলে সরকার দলের নেতাকর্মিরা বিএনপির গাড়ি বহরে হামলা চালায়। এতে বিএনপির ১০জন নেতাকর্মি আহত হয়। ভাংচুর করা হয় ৪টি বাস ও ১৬টি সিএনজি চালিত অটোরিকশা। হাসনা মওদুদেরর গাড়ি বাস টার্মিনাল অতিক্রম করার সাথে সাথেই গাড়ি বহরের পিছনের দিকে এ হামলার ঘটনা ঘটে।

ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীম উদদীন মওদুুদ বলেন, আমি শান্তিপূর্ণ ভাবে বিএনপির নেতাকর্মিদের নিয়ে গাড়ি বহর নিয়ে রোডমার্চে যাচ্ছিলাম। আমার গাড়ি বাস টার্মিনাল অতিক্রম করার পর ক্ষমতাসীন দলের নেতাকর্মিরা শান্তিপূর্ণ গাড়ি বহরে হামলা করে গাড়ি বহরটি ছত্রবঙ্গ করে দেয়। ওই সময় গাড়ি ভাংচুর করে নেতাকর্মিদের আহত করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামলীগের সভাপতি আব্দুল কাদের মির্জার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের মুঠোফোনে কল করা হলে তিনি বলেন, আমি বর্তমানে ঢাকায় আছি। এ বিষয়ে আমি কিছু জানিনা।

রোডমার্চের গাড়ি বহরে হামলার বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, বিএনপির রোডমার্চে হামলার বিষয়ে কোনো অভিযোগ পাইনি।

বার্তা প্রেরক মোঃ ইদ্রিছ মিয়া
মু>০১৭৫২১০৫২৬০, নোয়াখালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট